• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়

আন্তর্জাতিক ডেস্ক
  ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবা ব্যবহারে বিঘ্নের ঘটনায় পুনরুদ্ধারের কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধারাবাহিক কয়েকটি আপডেটে প্রতিষ্ঠানটি বলেছে, সেবা সংস্কারের প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এক্সে দেওয়া আরেক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, বিভিন্ন পদ্ধতিতে অনলাইন মেইলবক্সে প্রবেশ করতে গিয়ে ব্যবহারকারীরা যে সমস্যার মুখে পড়ছেন, তা তদন্ত করা হচ্ছে।

মাইক্রোসফট আরও জানায়, পুনরুদ্ধার করা সার্ভারগুলো এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। পাশাপাশি বিকল্প নেটওয়ার্কপথে ব্যবহারকারীদের ট্রাফিক সরিয়ে নেওয়া হচ্ছে এবং বাকি ক্ষতিগ্রস্ত সার্ভারগুলো দ্রুত সচল করার কাজ চলছে।

প্রতিষ্ঠানটির ভাষ্য, সার্ভারের সক্ষমতা ধীরে ধীরে ফিরলে ব্যবহারকারীরাও পর্যায়ক্রমে সেবা ফিরে পাবেন। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের ডিভাইস ও অ্যাপ্লিকেশনগুলো পুনরায় সংযুক্ত হতে কিছুটা সময় লাগতে পারে।

বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত টানা নয় ঘণ্টার বেশি সময় ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক ও টিমসের পাশাপাশি শেয়ারপয়েন্ট, ওয়ানড্রাইভের মতো প্রাতিষ্ঠানিক সেবাও ব্যাহত হয়। মাইক্রোসফটের এআই সহকারী কোপাইলটও এ সমস্যার কবলে পড়ে।

মাইক্রোসফট জানিয়েছে, মাইক্রোসফট ৩৬৫ সেবা সচল রাখার দায়িত্বে থাকা সার্ভারগুলোর কনফিগারেশন বা সেটিংসে সমস্যার কারণে এ বিপর্যয় ঘটে থাকতে পারে। সমস্যার সমাধানে সার্ভারের হালনাগাদ পরিবর্তন আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া এবং ক্ষতিগ্রস্ত সার্ভারগুলোতে ট্রাফিকের চাপ কমানোর মতো বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়।

তবে এসব পদক্ষেপের পর সার্ভারগুলো কিছু সময় সচল থাকলেও ব্যবহারকারীদের চাপ আবার বাড়লে সেগুলো ফের অচল হয়ে পড়ে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিভিন্ন অনলাইন সেবার বিপর্যয় পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টার দিকে মাইক্রোসফট ৩৬৫ ব্যবহারে সমস্যার অভিযোগ বাড়তে শুরু করে।

বিশ্বের ৭৪টি দেশ থেকে প্রায় ১ লাখ ৩০ হাজার অভিযোগ জমা পড়ে। এতে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক ও টিমসের পাশাপাশি শেয়ারপয়েন্ট, ওয়ানড্রাইভের মতো প্রাতিষ্ঠানিক সেবাও ব্যাহত হয়। মাইক্রোসফটের এআই সহকারী কোপাইলটও এ সমস্যার কবলে পড়ে।

শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ৩টা ৩০ মিনিট পর্যন্ত মাইক্রোসফটের এক্সচেঞ্জ সেবা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিল।

আউটলুকের ই-মেইল ব্যবস্থাপনার পেছনে কাজ করে এ সেবা। ফলে এর ওপর নির্ভরশীল অন্যান্য পণ্যেও এর প্রভাব পড়ে। তবে টিমসের চ্যাট ও অনলাইন বৈঠকের ক্ষেত্রে তুলনামূলক কম সমস্যা দেখা যায়।

মাইক্রোসফটের কোপাইলট বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস লামান্না সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, পরিস্থিতি সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে। তিনি বলেন, সেদিনের সেবা বিপর্যয়ে গ্রাহকদের যে ভোগান্তি হয়েছে, তার জন্য প্রতিষ্ঠানটি দুঃখিত। সমস্যা সমাধানে কাজ চলছে।

তিনি আরও বলেন, এটি কোনো নাশকতা বা সাইবার হামলার ফল, এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

এর আগে মাইক্রোসফট জানিয়েছিল, তাদের অবকাঠামোর একটি অংশে অস্বাভাবিক মাত্রায় চাপ তৈরি হয়েছে, যা সংযোগজনিত ত্রুটির কারণ হতে পারে। স্বয়ংক্রিয় পরীক্ষার সময় সমস্যার কারণে কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ে।

আরও পড়ুন

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

মধ্যরাতে ইরানে হামলা

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

মাইক্রোসফটের এ বিপর্যয়ের প্রভাব পড়েছে ওপেনএআই ও অ্যানথ্রোপিকের এআই সেবায় ব্যবহৃত সংযোগব্যবস্থাতেও। ওপেনএআই জানিয়েছে, মাইক্রোসফটের সংযোগব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে। এর ফলে নতুন সংযোগ স্থাপনে ত্রুটি হচ্ছে এবং কিছু টুল প্রত্যাশামতো কাজ করছে না।

অন্যদিকে অ্যানথ্রোপিক জানিয়েছে, তাদের মাইক্রোসফট ৩৬৫ সংযোগব্যবস্থায় প্রভাব ফেলছে এমন একটি সমস্যার উৎস শনাক্ত করা হয়েছে, যা তাদের সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত। তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান

এমজে

  • মাইক্রোসফট
  • বিপর্যয়
এ সম্পর্কিত আরও খবর
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিলুপ্তির মুখে পড়ার মতো বিপর্যয়: ডেসান্টিস
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিলুপ্তির মুখে পড়ার মতো বিপর্যয়: ডেসান্টিস
ভয়াবহ বিপর্যয়ের মুখে পৃথিবী, বিজ্ঞানীদের জরুরি সতর্কবার্তা
ভয়াবহ বিপর্যয়ের মুখে পৃথিবী, বিজ্ঞানীদের জরুরি সতর্কবার্তা
বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি
বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি
বিপর্যয়ের পর অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু
বিপর্যয়ের পর অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X